Press "J" to Skip Navigation

Human Rights Program

প্রথম দিন: ০৮ জুন ২০০৯

সময়: রাত ৯.০০ টা।
বিষয়: ওরিয়েন্টেশন
রাতে সকল অংশগ্রহণকারী হোটেলে রিপোর্ট করার সময় জানিয়ে দেওয়া হয় যে, রাত ন'টায় কনফারেন্স রুমে এ কোস সম্পর্কে ওরিয়েন্টেশন পর্ব অনুষ্ঠিত হবে।

ওরিয়েন্টেশনে সেমকার প্রোগ্রাম অফিসার রুকমিনি ভেমরাজু, কোর্স সহায়ক অভিষেক দাস, সাইফুদ্দিন সবুজ এবং সমন্বয়ক মোঃ আঃ হালিম সকল অংশগ্রহণকারীকে স্বাগতঃ জানিয়ে এ কোর্সের লক্ষ্য-উদ্দেশ্য বর্ণনা করেন।

রুকমিনি ভেমরাজু বলেন, এ কোর্স থেকে আমরা কমিউনিটি রেডিওর জন্য প্রোগ্রাম তৈরি করবো। আশা করছি চারটি ভাল প্রোগ্রাম তৈরি করা যাবে এ কোর্স থেকে। এ কোর্স থেকে যে চারটি প্রোগ্রাম তৈরি হবে তা সেমকার ওয়েবপেজে আপলোড করা হবে। সুতরাং প্রোগ্রাম তৈরি ক্ষেত্রে অংশগ্রহণকারীদের অনেক যত্নবান হতে হবে।

অভিষেক দাস বলেন, রেডিও প্রোগ্রাম তৈরির কথা শুনে ভয় পাওয়ার কিছু নেই। এ কাজ আমাদের করতে হবে। যে কাজ আমরা করবো তা' হাতে কলমে শেখার জন্যই এ প্রশিণ কর্মশালা।

সাইফুদ্দিন সবুজ বলেন, এ কোর্সটি বিগত জানুয়ারি মাসে হওয়া কোর্সেরই ধারাবাহিকতা। এখানে আমরা সবাই মিলে কাজ করবো। একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবো। আমরা রেডিও প্রোগ্রাম তৈরির কাজটা খুব সহজ করে শিখবো বলেই এখানে এসেছি। কারও কোথাও বোঝার ঘাটতি থাকলে আমাদের সহায়কবৃন্দ সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন তা বোঝানোর জন্য। প্রশিণার্থীদের দায়িত্ব হবে এটা বুঝে নেওয়া।

মোঃ আঃ হালিম বলেন, আপ্রাণ চেষ্টা সত্বেও এ কোর্সে লজিস্টিক এবং অন্যান্য সাপোর্ট প্রদানের ক্ষেত্রে কোন ঘাটতি থেকে যেতে পারে। আমাদের সবাইকে মিলেই এ ঘাটতি পূরণ করতে হবে।

News

About Rupantar | Vision & Mission | Strategy | Rupantar Method | Area Coverage | Institutions | Photo Gallery | Experience | Publications | Contact Us
Event Calender | Sitemap | FAQ| Feedback | Webmail
Copyright © 2008 Rupantar
Developed & maintained by: Data Head Pvt. Ltd.